কাভার্ডভ্যান চাপায় বাইক আরোহী ২ ভাই নিহত
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-১২-২৮ ১২:২০:২২
সিলেটের হবিগঞ্জে কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী ২ ভাই নিহত হয়েছেন। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের মাধবপুরের জগদীশপুর মুক্তিযোদ্ধা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার বেজুড়া গ্রামের আপ্তাহ হোসেনের ছেলে সোহাগ মিয়া (১৭) এবং ইমাম হোসেনের ছেলে শুভ মিয়া (১৮)। সম্পর্কে তারা চাচাতো ভাই।
প্রত্যক্ষদর্শীর বরাতে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মাইনুল ইসলাম ভূঁইয়া জানান, মঙ্গলবার রাতে জগদীশপুর মুক্তিযোদ্ধা এলাকায় বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি কাভার্ডভ্যান মোটরসাইকেল আরোহী সোহাগ ও ইমামকে চাপা দেয়। এতে দুজনই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তোফাজ্জল হোসেন তাদের মৃত ঘোষণা করেন।
পুলিশ লাশ উদ্ধার করেছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













