বিআইসিএম’র ১৫তম এজিএম অনুষ্ঠিত
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২২-১২-২৯ ২১:২৬:০০
বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম) এর ১৫তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দুপুরে রাজধানীর তোপখানা রোডের বিজিআইসি টাওয়ারে অবস্থিত ইন্সটিটিউটের সম্মেলন কক্ষে এজিএম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেটের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এর চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।
বিআইসিএম এর নির্বাহী প্রেসিডেন্ট ড. মাহমুদা আক্তারসহ অন্যান্য সদস্যগণ বার্ষিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














