মাদক বিক্রি ও সেবনের অভিযোগে গ্রেফতার ৩১
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০১-০১ ১০:৫১:৩৯
রাজধানীতে অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৩১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
রোববার (১ জানুয়ারি) ডিএমপির মিডিয়া উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শনিবার (৩১ ডিসেম্বর ২০২২) সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ২৭৫ পিস ১০ গ্রাম ভাঙ্গা ইয়াবা, ১০০ গ্রাম হেরোইন, ৬ বোতল দেশিমদ, ২৫ কেজি ৯৭০ গ্রাম গাঁজা ও ৪টি নেশাজাতীয় ইনজেকশন্স উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২০টি মামলা রুজু হয়েছে।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













