ঢাকায় মাদক বিক্রি ও সেবনের অভিযোগে গ্রেফতার ৪৪
সান বিডি ডেস্ক আপডেট: ২০২৩-০১-০৩ ০৯:২৫:৪৬
রাজধানীতে অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
মঙ্গলবার (৩ জানুয়ারি) ডিএমপির মিডিয়া উইং থেকে এ তথ্য জানা গেছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সোমবার (২ জানুয়ারি) সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ৬২,৯৩০ পিস ইয়াবা, ৪১ গ্রাম ১৩৯ পুরিয়া হেরোইন, ১৫০ বোতল ফেন্সিডিল ও ৩১ কেজি ৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩২টি মামলা রুজু হয়েছে।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













