২৮ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
জেলা প্রতিনিধি আপডেট: ২০২৩-০১-০৭ ১৫:৪১:১৩
টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সাথে, ২৮টি উন্নয়ন প্রকল্পেরও উদ্বোধন করেছেন তিনি। দশমবারের মতো আওয়ামী লীগের সভানেত্রী নির্বাচিত হওয়ার পর টুঙ্গিপাড়ায় বিভিন্ন কর্মসূচিতেও অংশ নিচ্ছেন তিনি।
শনিবার (৭ জানুয়ারি) দুপুর ১টায় আওয়ামী লীগের সভাপতি হিসেবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী। সঙ্গে ছিলেন আওয়ামী লীগের নবনির্বাচিত জাতীয় কমিটি, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের নেতৃবৃন্দ।
উল্লেখযোগ্য প্রকল্পগুলো হলো: বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত দু’টি ঘাটলা, বঙ্গবন্ধুর প্রতিকৃতি, টুঙ্গিপাড়া বাস টার্মিনাল, পাটগাতি ভূমি অফিস, টুঙ্গিপাড়া পৌর মার্কেট, টুঙ্গিপাড়া বাস টার্মিনাল, জেলা প্রসাশন স্কুল অ্যান্ড কলেজ ভবন, সোনাখালির জোড়াসেতু, রাধাকান্ত উচ্চ বিদ্যালয়, দারুছুন্নাহ সালেহিয়া ফাজিল মাদ্রাসা, মাঝবাড়ী ইউনিয়ন ভূমি অফিস, পাটগাতী ইউনিয়ন ভূমি অফিস, বাঁশবাড়িয়া ঝনঝনিয়া ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানা। এছাড়া গোপালগঞ্জ সদরের স্বাধীনতা নামে জেলা পরিষদের ডাক বাংলো এবং কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া উপজেলার বেশ কয়েকটি গার্ডার ব্রিজও রয়েছে। এছাড়াও শেখ লুৎফর রহমান গ্রন্থাগার ও গবেষণা কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন শেখ হাসিনা।
প্রায় ১০০ কোটি টাকা ব্যয়ে ২৮টি প্রকল্পের মধ্যে ১৯টি প্রকল্প বাস্তবায়ন করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বাকি ৯টি প্রকল্প শিক্ষা ও গণপূর্ত বিভাগ।
টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে দলটির জাতীয় কমিটি, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের যৌথসভায় অংশগ্রহণ করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দুই দিনের সফরে টুঙ্গিপাড়ায় অবস্থান করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছেন তিনি। সন্ধ্যায় টুঙ্গিপাড়া থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













