শার্শায় ২ কেজি স্বর্ণের বার জব্দ
উপজেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৩-০১-০৭ ২০:২২:১৭
যশোরের শার্শা উপজেলার পাঁচভূলোট সীমান্ত থেকে ১ কেজি ৯৮৩ গ্রাম ওজনের ১৭ পিস স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। তেব এ সময় কাউকে আটক করতে পারেনি বিজিবি।
২১ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান জানান, শনিবার (৭ জানুয়ারি) দুপুরে শার্শা উপজেলার পাঁচ ভূলোট সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ স্বর্ণের বার পাচার হয়ে ভারতে যাচ্ছে-এমন খবর পেয়ে ভূলোট সীমান্তবর্তী বটতলা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সন্দেহভাজন মোটরসাইকেল আরোহী দুই ব্যক্তিকে গতিরোধ করলে তারা দ্রুত দুটি কাগজের পোটলা ফেলে পালিয়ে যায়। ফেলে যাওয়া কাগজের পোটলার মধ্যে থেকে ১ কেজি ৯৮৩ গ্রাম ওজনের ১৭ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার বাজার মূল্য ১ কোটি ৫০ লাখ টাকা।
পলাতক আসামিরা হলেন, শার্শা উপজেলার রুদ্রপুর গ্রামের মৃত আমজাদ আলীর ছেলে রিয়াজুল হক খোকা ও বেনাপোল পোর্ট থানাধীন পুটখালি গ্রামের নবীসদ্দীর ছেলে শাহাআলম। এ ঘট০নায় পলাতক আসামিদের বিরুদ্ধে মামলা হয়েছে শার্শা থানায়।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













