ঢাকায় মাদকসহ গ্রেফতার ৫১
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০১-০৯ ১১:২১:০১
রাজধানীতে অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
সোমবার (৯ জানুয়ারি) ডিএমপির মিডিয়া উইং থেকে এ তথ্য জানা গেছে।
ডিএমপি জানায়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রবিবার (৮ জানুয়ারি) সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ২৬৩২ পিস ইয়াবা, ৬০.০২ গ্রাম ৫৬ পুরিয়া হেরোইন এবং ৬ কেজি ৮৮০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩২টি মামলা রুজু হয়েছে।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













