নওগাঁয় তাপমাত্রা নেমেছে ৬ ডিগ্ৰিতে
জেলা প্রতিনিধি আপডেট: ২০২৩-০১-১৯ ১০:২০:২৮
নওগাঁ জেলায় আজ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। একই সঙ্গে জেলাজুড়ে বইছে শৈত্যপ্রবাহ। সকালে কুয়াশার আস্তরণ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা কেটে যাচ্ছে।
বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সকাল ৬টায় এবং ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ ডিগ্ৰি সেলসিয়াস। যা আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা।
নওগাঁ বদলগাছি আবহাওয়া পর্যবেক্ষণাগার কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, বেশ কিছুদিন ধরেই জেলাজুড়ে ঠান্ডা হাওয়া বইছে। ঠান্ডার প্রকোপ আরও কদিন থাকতে পারে। আজ তাপমাত্রা আরও কমে যাওয়ায় শীতের তীব্রতা বৃদ্ধি পেয়েছে।
নওগাঁ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জাহিদ নজরুল চৌধুরী বলেন, হাসপাতালে ঠান্ডাজনিত রোগীর চাপ বেড়েছে। ডায়রিয়া ও নিউমোনিয়া জাতীয় রোগীদের চাপও রয়েছে। অতিরিক্ত রোগী হওয়ায় হাসপাতালের মেঝেতে চিকিৎসা দিতে হচ্ছে।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













