নতুন নির্বাহী কমিটি ঘোষণা করলো বিএলএফসিএ
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২৩-০১-২৩ ১৮:৪৬:১৬
আর্থিক প্রতিষ্ঠানগুলোর সংগঠন বাংলাদেশ লিজিং অ্যান্ড ফাইন্যান্স কোম্পানিজ অ্যাসোসিয়েশন (বিএলএফসিএ) আগামী ২ বছরের মেয়াদে ১১ সদস্যের নতুন নির্বাহী কমিটি নির্বাচিত করেছে।
নতুন কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ইন্ড্রাস্ট্রিয়াল অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফাইন্যান্স কোম্পানি (আইআইডিএফসি) লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. গোলাম সরওয়ার ভূঁইয়া। তিনি বিদায়ী কমিটির ভাইস-চেয়ারম্যান ছিলেন।
বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেড- এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ কায়সার হামিদ এবং লংকান এলায়েন্স ফাইন্যান্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কান্তি কুমার সাহা ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
কমিটির অন্য সদস্যরা হলেন-নাসিমুল বাতেন (ডিবিএইচ ফাইন্যান্স), মোহাম্মদ জামাল উদ্দিন (আইডিএলসি ফাইন্যান্স), খাজা শাহরিয়ার (লংকা- বাংলা ফাইন্যান্স), মোহাম্মদ মোশাররফ হোসেন (ইসলামিক ফাইন্যান্স), কাজী নিজাম আহমেদ (মেরিডিয়ান ফাইন্যান্স), সাইফুদ্দিন এম নাসের (ন্যাশনাল ফাইন্যান্স), ইরতেজা আহমেদ খান (স্ট্রাটেজিক ফাইন্যান্স) ও সৈয়দ মিনহাজ আহমেদ (উত্তরা ফাইন্যান্স)।
নতুন নির্বাহী কমিটির আর্থিক প্রতিষ্ঠান খাতের সক্ষমতা বৃদ্ধিসহ দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নের ধারা বজায় রাখতে কার্যকর ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করেছেন।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














