উপায়-এর মাধ্যমে ফান্ড ডিসবার্জ করবে টেরে দেস হোমস
সান বিডি ডেস্ক আপডেট: ২০২৩-০১-২৪ ২১:০৪:২১
বাংলাদেশের দ্রুত বর্ধনশীল মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান উপায়-এর মাধ্যমে ফান্ড ডিসবার্জ করবে আন্তর্জাতিক এনজিও টেরে দেস হোমস। উপায় এর সাথে টেরে দেস হোমস-এর সাথে সম্প্রতি এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
টেরে দাস হোমসের হেড অফিসে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপায় এর পরিচালনা পর্ষদের সদস্য এটিএম তাহমিদুজ্জামান, চিফ স্ট্রাটেজি অফিসার জিয়াউর রহমান, ডেপুটি ডিরেক্টর, শামস আজাদ, ডেপুটি জেনারেল ম্যানেজার, মোঃ ময়নুল হাসান ওয়ারসি, এবং অ্যাকাউন্ট ম্যানেজার মোঃ মাহফুজুর রহমান, এবং টেরে দেস হোমস -এর পক্ষে উপস্থিত ছিলেন মার্টিন সুইনচ্যাট, কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ- বাংলাদেশ ও মিয়ানমার, জাহিদুর মোহাম্মদ রহমান, ডেপুটি কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ও হেড অব প্রোগ্রাম, সুবিমল চাকমা, লজিস্টিকস কো-অর্ডিনেটর, সাব্বির হোসেন, লজিস্টিক ম্যানেজার, জিনিয়া আফরোজ, ফিল্ড কো-অর্ডিনেটর- ঢাকা ও কুড়িগ্রাম এবং আফরিন আক্তার, সিনিয়র সোশ্যাল প্রোটেকশন ফোকাল পয়েন্ট।
২০২১ সালের ১৭ মার্চ আনুষ্ঠানিক যাত্রা শুরু করে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সাবসিডিয়ারি ‘উপায়’। বর্তমানে, উপায় বিস্তৃত পরিসরে এমএফএস সেবা প্রদান করছে ইউএসএসডি এবং মোবাইল অ্যাপ উভয়ের মাধ্যমে। উপায় এর মাধ্যমে গ্রাহকরা সব ধরনের আর্থিক লেনদেন যেমন: ক্যাশ-ইন, ক্যাশ-আউট, ইউটিলিটি বিল পেমেন্ট, মার্চেন্ট ও ই-কমার্স পেমেন্ট; রেমিট্যান্স, বেতন ও সরকারি ভাতা গ্রহণ এবং মোবাইল রিচার্জ ছাড়াও ট্রাফিক ফাইন পেমেন্ট এবং ভারতীয় ভিসা ফি পেমেন্টের মতো এক্সক্লুসিভ সেবা গ্রহণ করতে পারছেন।
সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














