ঝিনাইদহে ৪ রোহিঙ্গা আটক
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৩-০১-২৭ ১২:৪৭:১৬
ঝিনাইদহে ৪ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) বিকেলে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন মুসলিম আলী, সেকুতারা, দিলারা খাতুন ও লিচুয়ারা খাতুন। তারা সবাই কক্সবাজারের উখিয়া থানার ট্যাংখালী, বালুখালী ও জামতলী ক্যাম্পের শরণার্থী বলে জানা গেছে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা দর্শনাগামী সেন্টমার্টিন নামে বাসে কয়েকজন নারী-পুরুষ মাদক বহন করছেন, এমন গোপন তথ্য পেয়ে কেন্দ্রীয় বাসটার্মিনাল এলাকায় চেকপোস্ট বসায় পুলিশ। পরে ওই বাসটির গতিরোধ করে সন্দেহভাজন তিন নারী ও এক পুরুষকে আটক করা হয়। আটকদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা রোহিঙ্গা শরণার্থী ও রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে জেলার মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত যাচ্ছিলেন। আটক রোহিঙ্গা শরষণার্থীদের রোহিঙ্গা ক্যাম্পে পাঠানোর জন্য আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













