রাজধানীতে মাদকসহ গ্রেফতার ৪৪
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২৩-০১-৩১ ১০:১২:৪৩
রাজধানীতে অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)।
মঙ্গলবার (৩১ জানুয়ারি) ডিএমপির মিডিয়া উইং থেকে এ তথ্য জানা গেছে।
ডিএমপি জানায়, গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ৩০ গ্রাম হেরোইন, ১৪ লিটার দেশিমদ, ১৪ বোতল বিদেশিমদ, ৭২ কেজি ৬৬৫ গ্রাম গাঁজা ও ১৩৯৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সোমবার (৩০ জানুয়ারি) সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৫টি মামলা রুজু হয়েছে।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













