রাজধানীতে মাদকসহ গ্রেফতার ৫০
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২৩-০২-০১ ১০:৫২:৪৩
রাজধানীতে অভিযান চালিয়ে মাদকসহ ৫০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বুধবার (১ ফেব্রুয়ারি) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
ডিএমপি জানায়, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার ভোর ৬টা থেকে বুধবার ভোর ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
এ সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে ১৫০ গ্রাম হেরোইন, ২০ বোতল ফেন্সিডিল, ৭২ বোতল বিদেশি মদ, ৪৪ কেজি ৩২০ গ্রাম গাঁজা, ৪ হাজার ৭৬৬ পিস ইয়াবা জব্দ করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩১টি মামলা দায়ের করা হয়েছে।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













