মাদক মামলায় একজনকে যাবজ্জীবন
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৩-০২-০১ ১৫:৪৫:২৬
জয়পুরহাটে মাদক মামলায় মঞ্জুয়ারা বেগম (৪৮) নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১ ফেব্রুয়ারি) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ বিচারক আব্বাস উদ্দিন এই রায় ঘোষণা করেন। জয়পুরহাট জজ কোর্টের সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মণ্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।
দণ্ডপ্রাপ্ত মঞ্জুয়ারা বেগম দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার ডিওর গ্রামের মজিবর রহমানের স্ত্রী।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ১০ অক্টোবর বিকাল সাড়ে ৪টায় জয়পুরহাট সদর উপজেলার বনখুর এলাকায় ইজিবাইকে তল্লাশি চালায় জয়পুরহাট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ- পরিদর্শক মুনসুর রহমান। এ সময় ওই ইজিবাইকে থাকা মঞ্জুয়ারা নামে এক নারীর হাতব্যাগের ভেতর থেকে ৩৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এরপর তাকে গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। দীর্ঘ সাক্ষ্য-প্রমাণ শেষে আদালতের বিচারক এই রায় দিয়েছেন।
এ মামলায় রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মণ্ডল, অ্যাডভোকেট উদয় কুমার সিং। আসামিপক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট রায়হান নবী।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













