আড়িয়াল খাঁ নদে ডুবে এক ভাইয়ের মৃত্যু, আরেকজন নিখোঁজ
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৩-০২-১২ ১৮:৪৪:৪০
মাদারীপুরে আড়িয়াল খাঁ নদে ডুবে এক ভাইয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরেক ভাই নিখোঁজ রয়েছেন।
রোববার (১২ ফেব্রুয়ারি) সদর উপজেলার জাফরাবাদ পূর্বকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
মাদারীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক নুর মো. হাওলাদার জানান, উপজেলার পাঁচখোলা ইউনিয়নের জাফরাবাদ পূর্বকান্দি গ্রামের বাবু ফরাজীর ছেলে রিয়াদ (৪) ও অভি (৫) বাড়ির পাশের আড়িয়াল খাঁ নদে গোসল করতে যায়। এসময় তারা নিখোঁজ হয়।
পরে স্থানীয় ও পরিবারের লোকজন নদে খোঁজাখুঁজি করেন। খবর পেয়ে মাদারীপুর ফায়ার সার্ভিসের ডুবুরীর দল ঘটনাস্থলে গিয়ে নদে অভিযান চালায়। এসময় তারা রিয়াদের মরদেহ উদ্ধার করে। বিকেল পর্যন্ত আরেক ভাই অভিকে পাওয়া যায়নি।
আই এইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













