রাজধানীতে মাদকসহ গ্রেফতার ৩৯
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০২-১৩ ১২:০৯:১৪
রাজধানীতে অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৩৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
সোমবার (১৩ ফেব্রুয়ারি) ডিএমপির মিডিয়া উইং থেকে এ তথ্য পাওয়া গেছে।
ডিএমপি জানায়, ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে রোববার (১২ ফেব্রুয়ারি) সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ৪২৬ পিস ইয়াবা, ১৩.৫ গ্রাম ১০০ পুরিয়া হেরোইন, ৮০ কেজি ৭৭০ গ্রাম গাঁজা ও ১০ লিটার উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩১টি মামলা রুজু হয়েছে।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













