ঢাকায় মাদকসহ গ্রেফতার ৩০
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২৩-০২-১৭ ১২:০১:২১
রাজধানীতে অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৩০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) ডিএমপির মিডিয়া উইং থেকে এ তথ্য জানা গেছে।
ডিএমপি জানায়, ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ১৮৭২ পিস ইয়াবা, ৩০২.৮৫ গ্রাম হেরোইন, ৫টি নেশাজাতীয় ইনজেকশন ও ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৫টি মামলা রুজু হয়েছে।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













