আবাসিক হোটেলে মা-ছেলের মরদেহ
জেলা প্রতিনিধি আপডেট: ২০২৩-০২-১৭ ১৬:৫৯:৫০
কক্সবাজার কলাতলীর আবাসিক হোটেল সী আলিফের ৪১১ নং কক্ষ থেকে ২ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ বলছে মরদেহ দুইটি মা-ছেলের, তবে তাৎক্ষণিক তাদের পরিচয় মেলেনি।
শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে কক্সবাজার শহরের হোটেল-মোটেল জোনের সী আলিফ হোটেল থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) রফিকুল ইসলাম।
ওসি রফিকুল ইসলাম বলেন, ‘নিহত নারী চট্টগ্রাম বাঁশখালীর বাসিন্দা। সে গত ১৪ ফ্রেবুয়ারি ৩টি ছেলে ও তারা স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে হোটেল রুম নেন। তারা কয়েকদিন কক্সবাজার শহরে ঘুরে বেড়ান। আজ সকালে তারা সবাই হাসিমুখে ছিল। কিন্তু হঠাৎ তাদের রুম খোলা দেখে হোটেল বয় গিয়ে দেখে মা ছেলের মরদেহ পরে আছে। পরে হোটেল কর্তৃপক্ষ ৯৯৯ কল দিয়ে জানালে আমরা ঘটনা স্থলে আসি। ঘটনার পর ২ ছেলেকে নিয়ে লাপাত্তা স্বামী পরিচয় দেওয়া লোকটি।’
এই হত্যাকাণ্ডের রহস্য বের করতে কাজ করছে পুলিশ।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













