এবার নির্বাচনে জঙ্গিদের তৎপরতার সুযোগ নেই: সিটিটিসি প্রধান
নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২৩-০২-২২ ১৫:৫৩:৪২
কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মো. আসাদুজ্জামান বলেছেন, জঙ্গি সংগঠনগুলো তাদের সাংগঠনিক কর্মকাণ্ডের উপযুক্ত সময় হিসেবে জাতীয় নির্বাচনকে বেছে নেয়। তবে এবার নির্বাচনে সেই সুযোগ নেই।
বুধবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
সিটিটিসিপ্রধান বলেন, নির্বাচনের সময় আইনশৃঙ্খলা বাহিনী নানা কাজে ব্যস্ত হয়ে যায়। আইনশৃঙ্খলা রক্ষাসহ নির্বাচনি সভা-সমাবেশে অতিমাত্রায় ব্যস্ত হয়ে পড়ে। জঙ্গিরা মনে করে এই সময়টা তাদের দিলে আইনশৃঙ্খলা বাহিনী কম মনোযোগ দেবে। ইতিপূর্বে এমনটিই হয়েছে।
তবে এবার নির্বাচনের সময় জঙ্গিদের তৎপরতা বেড়ে যাওয়ার সুযোগ নেই। কারণ আগে জঙ্গি নিয়ে কাজ করার জন্য পুলিশের কোনো স্পেশাল ইউনিট ছিল না। সিটিটিসির কাজ জঙ্গিদের তৎপরতা নিয়ন্ত্রণে রাখা এবং আসন্ন জাতীয় নির্বাচনে জঙ্গিরা আগের মতো সুযোগ পাবে বলে আমি মনে করি না।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













