ডিএমপির অভিযানে মাদকসহ গ্রেফতার ৪৭
সান বিডি ডেস্ক আপডেট: ২০২৩-০২-২৮ ১১:০১:৫৪
রাজধানীতে অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) ডিএমপির মিডিয়া উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।
ডিএমপি জানায়, ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ৪৬৭৬২ পিস ইয়াবা, ৫ বোতল ফেন্সিডিল, ২৪ গ্রাম ৬০ পুরিয়া হেরোইন, ৮০ লিটার দেশিমদ, ৬ বোতল বিদেশিমদ ও ১০০ কেজি ৪০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৯টি মামলা রুজু হয়েছে।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













