ফেব্রুয়ারিতে বিজিবির হাতে জব্দ ১২১ কোটি টাকার অবৈধ পণ্য
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৩-০৩-০৩ ১০:৩১:২৯
গেল ফেব্রুয়ারিতে দেশের সীমান্ত এলাকাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১২০ কোটি ৯৩ লাখ ৪৩ হাজার টাকা মূল্যের চোরাই পণ্যসামগ্রী এবং অস্ত্র ও গোলাবারুদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (২ মার্চ) বাহিনীর জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলামের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জব্দ করা এসব দ্রব্যের মধ্যে রয়েছে ২২ কেজি ১৬৩ গ্রাম স্বর্ণ, ৩ কেজি ৬৩০ গ্রাম রুপা, ১ লাখ ২৯ হাজার ৩৫৬টি কসমেটিকস সামগ্রী ইত্যাদি। আর উদ্ধার অস্ত্রের মধ্যে রয়েছে চারটি পিস্তল, একটি এসএমজি, একটি রিভলভার, একটি রাইফেল, চারটি বিভিন্ন ধরনের গান, দুটি ম্যাগাজিন এবং ৪০ রাউন্ড গুলি।
একই সময় সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ বিভিন্ন মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িতের অভিযোগে ১৩১ চোরাচালানিকে এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ৪১ বাংলাদেশি ও ১০ ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













