রাজধানীতে ফেনসিডিল-ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৩৮
সানবিডি২৪ আপডেট: ২০২৩-০৩-০৪ ১১:৫৪:২০
রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ ৩৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
শনিবার (৪ মার্চ) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
ডিএমপি জানায়, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শুক্রবার ভোর ৬টা থেকে শনিবার ভোর ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
এ সময় গ্রেফতারদের কাছ থেকে ৬২ গ্রাম ৯০ পুরিয়া হেরোইন, ৬ হাজার ৭০১ পিস ইয়াবা, ১০টি নেশাজাতীয় ইনজেকশন, ৫ বোতল ফেনসিডিল ও ৪৯ কেজি ২১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩১টি মামলা দায়ের করা হয়েছে।
আই এইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













