পিকআপের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত
সানবিডি২৪ প্রকাশ: ২০২৩-০৩-০৪ ১১:৪৪:১২
নোয়াখালীর সোনাইমুড়ীতে পিকআপের ধাক্কায় অটোরিকশা যাত্রী বেলাল হোসেন নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অটোচালকসহ আরো দুজন।
শনিবার(৪ মার্চ) সকালে উপজেলার সোনাইমুড়ী পৌরসভা সড়কের জমিদার বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত বেলাল হোসেন উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নের সিলাদি গ্রামের আলী আহমেদের ছেলে। তিনি হালিম ব্যবসায়ী ছিলেন।
জানা যায়, সকালে একটি অটোরিকশা সোনাইমুড়ী বাজার থেকে ছেড়ে যাচ্ছিল। এ সময় সোনাইমুড়ী পৌরসভা সড়কের জমিদার বাড়ির সামনে পৌঁছলে পিছন দিক থেকে একটি পিকআপ অটোরিকশাটি ধাক্কা দেয়। এ সময় অটোরিকশাটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে মারা যান বেলাল।
সোনাইমুড়ী থানার ওসি মো.জিয়াউল বলেন, দুর্ঘটনার সঠিক কারণ জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। এ ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।
আই এইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













