ডাঃ জালাল মহিউদ্দিনকে সেন্ট্রাল হাসপাতালের সংবর্ধনা

সানবিডি২৪ প্রতিবেদক আপডেট: ২০২৩-০৩-০৫ ১১:৪১:০৪


আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মনোনিত হওয়ায় বীর মুক্তিযোদ্ধা ডাঃ মোস্তফা জালাল মহিউদ্দিনকে সংবর্ধনা দিয়েছে সেন্ট্রাল মেডিকেল হাসপাতাল।

শনিবার (৪ মার্চ) হাসপাতালটির কনফারেন্স রুমে এই সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিলের প্রেসিডেন্ট, জাতীয় অধ্যাপক ডাঃ মাহমুদ হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর কনক কান্তি বড়ুয়া এবং বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের মহাসচিব (বিএমএ) ডাঃ এহতেশামুল হক চৌধুরী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেন্ট্রাল হসপিটাল লিমিটেডের চেয়ারম্যান অধ্যাপক ডাঃ মতিওর রহমান।

সেন্ট্রাল মেডিকেল হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ডাঃ মোস্তফা জালাল মহিউদ্দিন বলেন, আমি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মনোনিত হওয়ায় প্রাইভেট মেডিকেলের মধ্যে প্রথম সেন্ট্রাল মেডিকেল কর্তৃপক্ষ আমাকে অভিনন্দন জানিয়েছে। এজন্য আমি আনন্দিত।

তিনি বলেন, এই প্রতিষ্ঠানে আমার মালিকানা নাই, তারপরেও প্রতিষ্ঠানটিতে নিজের মনে হয়-আপন মনে হয়।

ডাঃ জালাল মহিউদ্দিন আরও বলেন, আপনারা আমাকে যে ভালোবাসা দিলেন, যে সম্মান দিলেন-এর মর্যাদা আমি আমার শেষ রক্তবিন্দু দিয়ে হলেও রক্ষা করার চেষ্টা করবো ইনশা আল্লাহ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেন্ট্রাল হসপিটালের ভাইস চেয়ারম্যান ডাঃ এম এ কাশেম, সেন্ট্রাল হসপিটালের পরিচালক ডাঃ এ এ বি সিদ্দিক, সেন্ট্রাল হসপিটালের পরিচালক এনামুল হক, সেন্ট্রাল হসপিটালের পরিচালক এ কে আজাদ, সেন্ট্রাল হসপিটালের পরিচালক মিসেস বিউটি আক্তার।

অনুষ্ঠানে দেশের বরেণ্য বিশেষজ্ঞ চিকিৎসকগণসহ বিভিন্ন পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০২২ সালের ২৪ ডিসেম্বর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে দলের ২২তম জাতীয় কাউন্সিলে বীর মুক্তিযোদ্ধা ডাঃ মোস্তফা জালাল মহিউদ্দিনকে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মনোনিত করা হয়।

এম জি