স্বামীর মোটরসাইকেল থেকে ছিটকে স্ত্রী নিহত
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৩-০৩-০৬ ১০:৪৫:২৪
চুয়াডাঙ্গায় স্বামীর মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে এক নারী নিহত হয়েছেন। রোববার (৫ মার্চ) রাত ৮টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত ব্যক্তি চুয়াডাঙ্গা শহরের গুলশানপাড়ার আনোয়ারুল হক মালিকের স্ত্রী আনোয়ারা বেগম।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় মেহেরপুর জেলার দরবেশপুর গ্রামের মেয়ের বাড়ি থেকে স্বামীর সঙ্গে মোটরসাইকেলযোগে চুয়াডাঙ্গা শহরের গুলশানপাড়ার নিজবাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে আলমডাঙ্গা উপজেলার গোকুলখালি বাজারের কাছে পৌঁছালে একটি ছাগলের সঙ্গে ধাক্কা লেগে মোটসাইকেল থেকে ছিটকে পড়ে আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাত ৮টার দিকে তার মৃত্যু হয়।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, রোববরা রাতে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













