কাদিয়ানিদের জলসাকে কেন্দ্র করে রণক্ষেত্র, গ্রেপ্তার ৮১

সানবিডি২৪ প্রকাশ: ২০২৩-০৩-০৬ ১১:১১:১৫


পঞ্চগড়ে কাদিয়ানি সম্প্রদায়ের সালানা জলসাকে কেন্দ্র করে বিক্ষোভে হামলা, হত্যা ও গাড়ি পোড়ানোর ঘটনায় ছয়টি মামলায় ৮ হাজার ২০০ জনকে আসামি করা হয়েছ। ইতোমধ্যে এ ঘটনায় ৮১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৬ মার্চ) পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, পঞ্চগড় জেলায় গত দুদিন ধরে ইন্টারনেট সেবা বন্ধ রেখেছে মোবাইল অপারেটররা। এতে করে ইন্টারনেট ব্যবহারকারীরা দুর্ভোগে পড়েছেন। জেলা শহরের মোড়ে মোড়ে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশের বেশ কয়েকটি দল রোববার রাতে অভিযান চালিয়ে ৫৮ জনকে গ্রেপ্তার করে। এর আগে গত শনিবার রাতে ২৩ গ্রেপ্তার করা হয়।

এদিকে সোমবার কাদিয়ানী সম্প্রদায় এলাকা পরিদর্শন করবেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। এ ছাড়াও বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম এবং রংপুর রেঞ্জের ডিআইজ আব্দুল আলীম মাহমুদ ক্ষতিগ্রস্ত আহম্মদ নগর এলাকায় কাজ করছেন।

পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা জানান, বর্তমানে পঞ্চগড় শহরের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, এ জন্য প্রশাসন তৎপর রয়েছে।

আই এইচ