ইউসিবি এবং এডিসন রিয়েল এস্টেটের মধ্যে চুক্তি

সানবিডি২৪ প্রকাশ: ২০২৩-০৩-০৬ ১৯:৪৪:১৫


ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি এডিসন রিয়েল এস্টেট লিমিটেডের সাথে একটি সমঝোতা স্মারক (MOU) স্বাক্ষর করেছে। চুক্তি অনুসারে, এডিসন রিয়েল এস্টেট লিমিটেডের গ্রাহকদের আকর্ষণীয় হার এবং সুবিধা সহ ইউসিবি হোম লোন অফার করা হবে। এছাড়াও, ইউসিবি গ্রাহকরা অ্যাপার্টমেন্ট কেনার ক্ষেত্রে এডিসন রিয়েল এস্টেট লিমিটেড থেকে অগ্রাধিকারমূলক সুবিধা পেতে সক্ষম হবেন।

ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আরিফ কাদরী এবং এডিসন গ্রুপের চেয়ারম্যান মোঃ আমিনুর রশিদ সম্প্রতি ঢাকায় ইউসিবি কর্পোরেট হেড অফিসে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

ইউসিবির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক নাবিল মুস্তাফিজুর রহমান, উপ-ব্যবস্থাপনা পরিচালক এ.টি.এম. তাহমিদুজ্জামান এফসিএস, এসইভিপি এবং রিটেইল বিজনেস বিভাগের প্রধান মোহাম্মদ শফিকুর রহমান, এবং রিয়েল এস্টেট লিমিটেডের অতিরিক্ত পরিচালক সাহেদুল করিম মুন্না, অতিরিক্ত পরিচালক মাসুদ আলমসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এএ