লংকাবাংলা ফাইন্যান্সে গ্রাহক সচেতনতামূলক কর্মসূচী পালন

সানবিডি২৪ আপডেট: ২০২৩-০৩-০৬ ২১:২৫:৩৮


গ্রাহক সচেতনতা কর্মসূচীর অংশ হিসেবে লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড এর কেরানীগঞ্জ শাখায় একটি সেমিনার এর আয়োজন করা হয়েছে।

সোমবার (৬ মার্চ) অনুষ্ঠিত এ সেমিনারে প্রতিষ্ঠানটির চিফ রিস্ক অফিসার মোহাম্মদ কামরুল হাসান, এফসিএ গ্রাহকদের অধিকার, ঋনদাতার অধিকার, গ্রীন ব্যাংকিং ও সততামূলক সেবার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

সেমিনারে লংকাবাংলা ফাইন্যান্স এর উল্লেখযোগ্য সংখ্যক গ্রাহক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অন্যান্য উর্দ্ধতন কর্মকর্তা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

এএ