রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪২
সানবিডি২৪ প্রকাশ: ২০২৩-০৩-০৭ ১১:১১:৪৫
রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ ৪২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
মঙ্গলবার (৭ মার্চ) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
ডিএমপি জানায়, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সোমবার ভোর ৬টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
এ সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৮ হাজার ৫১১ পিস ইয়াবা, ৮ বোতল দেশিমদ, ৯০ বোতল ফেন্সিডিল, ৪৪ গ্রাম হেরোইন ও ৮ কেজি ২১৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৮টি মামলা দায়ের করা হয়েছে।
আই এইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













