ডিএমপির অভিযানে মাদকসহ গ্রেফতার ৩৩

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৩-০৮ ১১:৫৯:২৭


রাজধানীতে অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৩৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বুধবার (৮ মার্চ) ডিএমপির মিডিয়া উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।

ডিএমপি জানায়, ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার (৭ মার্চ) সকাল ছয়টা থেকে আজ বুধবার (০৮ মার্চ ২০২৩) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ৩৩৭৮ পিস ইয়াবা, ৯০ বোতল ফেন্সিডিল, ৫১ গ্রাম ৪০ পুরিয়া হেরোইন ও ৩ কেজি ৯৯০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৭টি মামলা রুজু হয়েছে।

এম জি