জাহাজ কাটার সময় দগ্ধ হয়ে শ্রমিক নিহত
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৩-০৩-০৯ ১৪:৩৪:৪৫
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় জাহাজভাঙা কারখানায় জাহাজ কাটার সময় আগুনে দগ্ধ হয়ে এক শ্রমিক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৯ মার্চ) চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে কর্মরত জেলা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) আলাউদ্দীন তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকালে বারআউলিয়া তাহের শিপ ইয়ার্ডে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি হলেন, নড়াইলের লোহাগড়া থানার কুমারডাঙ্গা এলাকার মৃত ওসমান মোল্লার ছেলে মো.আশরাফ মোল্লা (৬৬)।
জেলা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) আলাউদ্দীন তালুকদার জানান, জাহাজ কাটার সময় আগুনে দগ্ধ হন আশরাফ। এ সময় তার শরীর ঝলসে যায়। সেখান থেকে উদ্ধার করে বৃহস্পতিবার সকাল ১১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ইমার্জেন্সি কেয়ারে আনা হয়। পরে সেখানে চিকিৎসক বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করে দেন। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুর পৌনে ১টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
আই এইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













