যুবদল সম্পাদক মুন্না দুই দিনের রিমান্ডে

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৩-০৯ ১৭:১৪:৫৯


রাজধানীর শাহজাহানপুর থানার নাশকতার মামলায় যুবদল সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্নার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (৯ মার্চ) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন।

এর আগে, মামলার তদন্ত কর্মকর্তা শাহজাহানপুর থানার সাব-ইন্সপেক্টর মোস্তাফিজুর রহমান আসামি মুন্নাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

তার পক্ষে মাসুদ আহমেদ তালুকদার, গোলাম মোস্তফা খান রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে এর বিরোধিতা করা হয়।

উভয়পক্ষের শুনানি শেষে আদালত মুন্নার দুই দিনের রিমান্ডের আদেশ দেন।

গতকাল (বুধবার) বিকেলে শাহজাহানপুরে মুন্নার বাসভবনের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

এএ