ডিএমপির অভিযানে মাদকসহ গ্রেফতার ৫৮
সানবিডি২৪ প্রকাশ: ২০২৩-০৩-১০ ১০:৩৩:৩২
রাজধানীতে অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
শুক্রবার (১০ মার্চ) ডিএমপির মিডিয়া উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।
ডিএমপি জানায়, গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ১৫৩২০ পিস ইয়াবা, ৯ বোতল ফেন্সিডিল, ২৪ গ্রাম ৪২ পুরিয়া হেরোইন, ৭৩ কেজি ৮৯০ গ্রাম গাঁজা, ৬টি গাঁজার গাছ ও ১৫ লিটার দেশিমদ উদ্ধার করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার (৯ মার্চ) সকাল ছয়টা থেকে আজ শুক্রবার (১০ মার্চ) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৩টি মামলা রুজু হয়েছে।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













