স্ট্যান্ডার্ড ব্যাংকের “বিজনেস রিভিউ মিটিং” অনুষ্ঠিত
সানবিডি২৪ প্রকাশ: ২০২৩-০৩-১১ ১৮:১৭:৩৬
স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের চট্টগ্রাম অঞ্চলের শাখা প্রধানদের অংশগ্রহণে “বিজনেস রিভিউ মিটিং-২০২৩” অনুষ্ঠিত হয়েছে।
৯ থেকে ১০ মার্চ ব্যাংকের আগ্রাবাদ শাখা, চট্টগ্রামে দুই দিনব্যাপী অনুষ্ঠিত উক্ত মিটিং এ সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ হাবিবুর রহমান।
সভাপতির বক্তব্যে সার্বিক ব্যাবসায়িক পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি ২০২৩ সালের জন্য ব্যবসায়িক কৌশল নির্ধারণ করেন এবং চলমান বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় দিক নির্দেশনা প্রদান করেন।
সভায় অন্যান্যের মধ্যে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিআরও মোঃ তৌহিদুল আলম খান, হেড অব বিজনেস ডেভেলপমেন্ট ও এসবিএল শরি‘আহ্ সেক্রেটারিয়েট মোঃ মোহন মিয়া, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার আলী রেজা এফসিএমএ, সিআইপিএ এবং চট্টগ্রামের আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ তারিক উজ্জামান উপস্থিত ছিলেন।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














