ডিএমপির অভিযানে মাদকসহ গ্রেফতার ৪৫
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৩-১৩ ১১:২০:৫২
রাজধানীতে অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
সোমবার (১৩ মার্চ) ডিএমপির মিডিয়া উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।
ডিএমপি জানায়, ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে রবিবার (১২ মার্চ) সকাল ছয়টা থেকে আজ সোমবার (১৩ মার্চ) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ৯২৫ পিস ইয়াবা, ৭২৫.১৯ গ্রাম ১০৪ পুরিয়া হেরোইন, ৮ কেজি ৯৫০ গ্রাম গাঁজা ও ২৮টি নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩০টি মামলা রুজু হয়েছে।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













