পিরোজপুরে এসবিএসি ব্যাংকের উপশাখা উদ্বোধন

সানবিডি২৪ প্রকাশ: ২০২৩-০৩-১৩ ১৬:৫৮:১৩


পিরোজপুর সদরের হাসপাতাল সড়কের জাহানারা ম্যানশনে সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স (এসবিএসি) ব্যাংকের উপশাখা উদ্বোধন করা হয়েছে।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব একেএম এ আউয়াল।

ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোঃ নুরুল আজীমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পিরোজপুর সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মজিবুর রহমান খালেক।

এছাড়া ব্যাংকের ইভিপি ও ক্রেডিট ডিভিশনের প্রধান মোঃ আব্দুল মান্নান, এসভিপি ও জেনারেল সার্ভিসেস ডিভিশনের প্রধান মোহাম্মদ শফিউল আজম, ভিপি ও বরিশাল শাখার প্রধান সৈয়দ হাফিজ আহমেদ, উপশাখার তত্ত্বাবধায়ক শাখা ভাণ্ডারিয়ার ব্যবস্থাপক তানভির আহমেদসহ স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ধন্যবাদ জ্ঞাপন করেন উপশাখার ইনচার্জ শেখ হাফিজুর রহমান।

এএ