গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২ আরোহী
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৩-০৩-১৪ ১১:০৬:২৩
মেহেরপুর সদর উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে ২ আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৪ মার্চ) সকাল সাড়ে ৭টায় উপজেলার চক-শ্যামনগর আঞ্চলিক মহাসড়কে এ ঘটনা ঘটে।
মেহেরপুর ফায়ার স্টেশন অফিসার আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত ব্যক্তিরা হলেন, সদর উপজেলার দারিয়াপুর গ্রামের আজমত আলীর ছেলে লিজন হোসেন মুজিব (২৫) ও রাইদুল ইসলাম একই এলাকার বাসিন্দা।
স্টেশন অফিসার আব্দুর রাজ্জাক জানান, মঙ্গলবার সকালে খবর পাই মেহেরপুর সদর উপজেলার চকশ্যামনগর এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুজন আহত হয়েছে। পরে ঘটনাস্থলে এসে দেখি একটি মোটরসাইকেল সড়কের পাশে থাকা মেহগনি গাছের সঙ্গে ধাক্কা লেগে ধানখেতের মধ্যে পড়ে আছে। তারপাশেই পড়ে আছে দুই আরোহীর মরদেহ। এ সময় ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করি।
মেহেরপুর জেলা পুলিশ সুপার সদর সার্কেল আজমল হোসেন জানান, মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। ইতোমধ্যে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













