ডিএমপির অভিযানে মাদকসহ গ্রেফতার ৫২

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৩-১৬ ১৩:২৬:৪১


রাজধানীতে অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বৃহস্পতিবার (১৬ মার্চ) ডিএমপির মিডিয়া উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।

ডিএমপি জানায়, ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে ১৫ মার্চ সকাল ছয়টা থেকে আজ ১৬ মার্চ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ৩৩৫.৪৭ গ্রাম ৪১ পুরিয়া হেরোইন, ১৪২৬ পিস ইয়াবা, ২৯০ বোতল ফেন্সিডিল, ৬ লিটার দেশি মদ, ২৫ টি নেশাজাতীয় ইনজেকশন ও ১৯ কেজি ৮২০ গ্রাম গাঁজা উদ্ধারমূলে জব্দ করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৯ টি মামলা রুজু হয়েছে।

এম জি