বাসচাপায় স্কুলছাত্রসহ নিহত ২, সড়ক অবরোধ

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৩-০৩-১৬ ১৪:১৮:৫৩


ঝালকাঠির নলছিটিতে বাস চাপায় এক স্কুলছাত্রসহ ২ জন নিহত হয়েছেন। এতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল ৯টার দিকে বরিশাল-পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- স্থানীয় জেড এ ভূট্টো মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র তুর্য্য ভট্টাচার্য্য ও ভ্যানচালক মো. আকাশ।

পুলিশ জানায়, বিদ্যালয়ের সামনে দাঁড়িয়ে ভ্যানচালক আকাশের সঙ্গে কথা বলছিলো তুর্য্য। এ সময় পটুয়াখালীগামী একটি বাস তাদের চাপা দেয়। ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। ঘটনার পর বিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকাবাসী দুইঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এতে শিমুলতলা এলাকায় সড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগে পড়ে সাধারণ মানুষ।

এম জি