প্রয়োজনে সাকিব ও হিরো আলমকে জিজ্ঞাসাবাদ করা হবে: হারুন

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৩-১৬ ১৫:৫৫:৩৬


বাংলাদেশের ক্রিকেটার সাকিব আল হাসান এবং আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলমকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছেন ডিবিপ্রধান হারুন অর রশীদ।

বৃহস্পতিবার (১৬ মার্চ) এ তথ্য জানিয়েছেন তিনি।

ডিবিপ্রধান জানান, ডি্বি থেকে নিষেধ করার পরও সাকিব ও হিরো আলম দুবাইয়ে গিয়েছেন। তদন্তের প্রয়োজনে তাদের জিজ্ঞাসাবাদ করা হতে পারে। জুয়েলারির দোকানে কাদের বিনিয়োগ আছে সেটিও খতিয়ে দেখা হবে।

এম জি