রূপালী ব্যাংকে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
সানবিডি২৪ প্রকাশ: ২০২৩-০৩-১৬ ২০:৪৪:৩৭
রূপালী ব্যাংকে “অভিযোগ প্রতিকার ব্যবস্থা এবং জিআরএস সফটওয়্যার” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ মার্চ) রূপালী ব্যাংক ট্রেনিং একাডেমি কর্তৃক বার্ষিক কর্মসম্পাদন চুক্তির (এপিএ) আওতায় এ কর্মশালার আয়োজন করা হয়।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ জাহাঙ্গীর কর্মশালার উদ্বোধন করেন।
কোর্সে সেশন পরিচালনা করেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব মোঃ জাহিদ হোসেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ট্রেনিং একাডেমির প্রিন্সিপাল মোহাম্মদ সাফায়েত হোসেন, ডিজিএম জাকির হোসেন এবং সহকারী মহাব্যবস্থাপক ও ফ্যাকাল্টি নাজনীন সুলতানা।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














