নিয়ন্ত্রণ হারিয়ে বাসের সঙ্গে টমটমের সংঘর্ষ, নিহত ৪
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৩-০৩-১৭ ২১:০৯:০২
পিরোজপুরের সদর উপজেলার শংকরপাশা এলাকায় একটি টমটম নিয়ন্ত্রণ হারিয়ে বাসের সাথে সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ সময় টমটমে থাকা আরো ৬ যাত্রী গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (১৭ মার্চ) বিকালে ৫ টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, শাহিন মল্লিক (১৮), ইয়াসিন মিনা (২২), মো. বাদশা (১৭) এবং শাহিন মোল্লা (২০)।
দুর্ঘটনায় আহত সিরাজুল ইসলাম শিমলু জানান, বাগেরহাট জেলার কচুয়া উপজেলার সাইনবোর্ড এলাকা থেকে একটি বিয়ে বাড়িতে ক্যাটারিং সার্ভিস (খাবার পরিবেশন) করার জন্য তারা নসিমন-টমটম গাড়িতে করে ১৮ জন পিরোজপুরের ভান্ডারিয়া এলাকায় যাচ্ছিলো। এসময় তাদের বহন করা টমটম গাড়িটি পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা এলাকায় এলে ডান পাশের চাকাটি ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ২ জন মারা যায় এবং পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে আসলে আরও ২ জন মারা যায়। এছাড়া গুরুতর আহত কয়েকজনকে খুলনা মেডিকেল কলেজ হাসতাপালে পাঠানো হয়েছে।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ জ ম মাসুদুজ্জামান বলেন, সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













