নারায়ণগঞ্জে ভবনে বিস্ফোরণে নিহত ১
আপডেট: ২০২৩-০৩-১৮ ১৩:২৭:৫৬
নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে আবাসিক ভবনে বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ৭ জন। নিহতের নাম মো. আওলাদ হোসেন (৫৫)।
শনিবার (১৮ মার্চ) সকাল ৯টার দিকে পুরাতন ওই ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় এখন পর্যন্ত অগ্নিদগ্ধ সাতজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে পাঁচজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া অপর একজনকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে আনা হয়েছে।
নারায়ণগঞ্জের ফায়ার সার্ভিস জানায়, ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ওই ভবনে আটকে থাকা বাসিন্দাদের উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা। এছাড়া দগ্ধদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














