‘বাংলাদেশে থেকে পাকিস্তানের গুণগান গাইলে বীর মুক্তিযোদ্ধারা মেনে নেবে না’

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৩-০৩-১৯ ১০:৫৭:৫৭


কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, বাংলাদেশে থেকে কেউ পাকিস্তানের গুণগান গাইলে দেশের বীর মুক্তিযোদ্ধারা তা মেনে নেবে না। একজন মুক্তিযোদ্ধা বেঁচে থাকতে বাংলাদেশকে পাকিস্তান বানাতে দেওয়া হবে না।

শনিবার (১৮ মার্চ) বিকেলে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় শহীদ মিনারে দলটির জেলা শাখার উদ্যোগে প্রতিকৃতি উন্মোচন ও কর্মী সমাবেশে এসব কথা বলেন তিনি।

বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, মানুষের পাশে থাকার জন্য এবং অন্যায়ের বিরুদ্ধে কথা বলার জন্যই দল গঠন করেছি। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত মানুষের পাশেই থাকতে চাই।

এ সময় কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি শফিকুল ইসলাম দেলোয়ারের সভাপতিত্বে কর্মী সভায় আরও বক্তব্য দেন দলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার খোকা বীর প্রতীকসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এম জি