বাগেরহাটে হাঁসের খামারে ১৫ ফুট লম্বা অজগর

প্রতিনিধি প্রকাশ: ২০২৩-০৩-২৫ ১৯:২৪:৫৫


বাগেরহাটের শরণখোলায় হাঁসের খামার থেকে ১৫ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৪ মার্চ) দুপুরে উদ্ধার হওয়া অজগর সাপটি এদিন সন্ধ্যায় বনে অবমুক্ত করা হয়। অজগরটির ওজন প্রায় ১৬ কেজি।

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা মো. শামসুল আরেফিন জানান, উপজেলার সুন্দরবন সংলগ্ন সোনাতলা গ্রামের মিজান খলিফার হাসের খামারে ঢুকে অজগর সাপটি দুটি হাঁস খেয়ে ফেলে। পরিবারের লোকজন বিষয়টি দেখে বন সুরক্ষা বিষয়ক সিপিজি কমিটির গ্রুপ লিডার খলিলুর রহমানকে জানায়। পরে ভিটিআরটি দলের স্থানীয় গ্রুপ লিডার আলম হাওলাদার লোকজন নিয়ে অজগরটি উদ্ধার করে রেঞ্জের স্টেশন অফিসে নিয়ে যায়। সন্ধ্যায় বনরক্ষীদের উপস্থিতিতে অজগরটি বনে ছেড়ে দেয়া হয়।

এএ