পাওয়ার ট্রলির ধাক্কায় প্রাণ গেল শিশুর
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৩-০৩-২৬ ১১:৩৫:০০
চুয়াডাঙ্গার জীবননগরে পাওয়ার ট্রলির ধাক্কায় এক শিশু নিহত হয়েছেন।
রোববার (২৬ মার্চ) সকালে উপজেলার উথলী গ্রামের ফার্মগেট পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত শিশু একই পাড়ার ডালিম হোসেনের ছেলে আলামিন হোসেন (৩)।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক জানান, রোববার সকালে বাড়ির পাশে খেলছিল আলামিন। এ সময় রাস্তা পার হতে গেলে খড়ি বোঝাই পাওয়ার ট্রলির ধাক্কায় গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয় স্থানীয়রা। ওই সময় তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসক। পরে সেখানে নেওয়ার পথে মারা যান আলামিন। কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আই এইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













