জাতীয় স্মৃতিসৌধে বিএসইসি চেয়ারম্যানের পুষ্পস্তবক অর্পণ

সানবিডি২৪ আপডেট: ২০২৩-০৩-২৬ ১২:৫৭:৩০


মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষ্যে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের নেতৃত্বে  বিএসইসি’র পক্ষ থেকে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।

রোববার (২৬ মার্চ) ভোরে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এসময় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কমিশনার, নির্বাহী পরিচালকবৃন্দ, পরিচালকবৃন্দ এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়াও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি বিএসইসি’র নির্বাহী পরিচালক জনাব মোঃ সাইফুর রহমানের নেতৃত্বে কমিশনের সিনিয়র কর্মকর্তাবৃন্দ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষ্যে জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে মুক্তিযুদ্ধের লাখো শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

এম জি