আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৩-০৩-২৬ ১৩:৩৮:৫৪
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা করা হয়েছে।
রোববার (২৬ মার্চ) আমদানি-রপ্তানি কারক এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম এক চিঠির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম জানান, স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ঘোষণা করেছি। তবে আগামীকাল সোমবার সকাল থেকে যথারীতি আমদানি-রপ্তানি চলবে।
তিনি আরও জানান, ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানিয়েছে আখাউড়া-আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্ট (আইসিপি) দিয়ে দুই দেশের বৈধ পাসপোর্ট-ভিসাধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।
আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন ইনচার্জ স্বপন চন্দ্র দাস বলেন, মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশে পাসপোর্ট যাত্রী পারাপার অন্যদিনের মতোই স্বাভাবিক।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













