পেশাজীবীদের সম্মানে বিএনপির ইফতার আজ
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৩-২৭ ১৫:০৬:২১
পেশাজীবীদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছে বিএনপি। সোমবার রাজধানীর ইস্কাটন লেডিস ক্লাবে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে।
সোমবার (২৭ মার্চ) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।
শায়রুল জানান, আজ (সোমবার) রাজধানীর ইস্কাটনে লেডিস ক্লাবে বিএনপির পক্ষ থেকে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। দলের পেশাজীবীদের সম্মানে এ ইফতারের আয়োজন করা হয়েছে। আজকের ইফতার মাহফিলে অংশ নেবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির অন্যান্য সদস্যরা।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














