পিকআপভ্যানের ধাক্কায় স্বামী-স্ত্রী নিহত

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৩-০৩-২৮ ১০:৫৪:৫৯


ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় পিকআপভ্যানের ধাক্কায় ভ্যানযাত্রী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৮ মার্চ) সকালে ঝিনাইদহ-যশোর মহাসড়কের কালীগঞ্জ সুগারমিলের সামনে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সদর উপজেলার বিষয়খালী গ্রামের সাবদার আলী (৫০) ও তার স্ত্রী পারভিন (৪৫)।

স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে একটি মাছবোঝাই পিকআপভ্যান ওই সুগারমিলের সামনে বিপরীতমুখী একটি ভ্যানকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই গৃহবধূ পারভিন নিহত হন। পরে আহত চারজনকে স্থানীয়রা উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ সময় গুরুতর হওয়ার সবদার আলীকে যশোর স্থানান্তর করা হয়। পরে সেখানে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম জানান, মঙ্গলবার সকালে খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে।

এম জি